যেভাবে বুড়িগঙ্গার তীর দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার তীর দখলের যেন মহোৎসব চলছে। দুই পাড় দখল করে ইট-বালুর জমজমাট ব্যবসা করছেন দখলদারেরা। দিনরাত নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন বালু ব্যবসায়ীরা। নদীর মধ্যেই বাঁশ-কাঠ রেখে নৌ চলাচলে বাধা দেওয়া হচ্ছে। নদীর তীর দখল করে গড়ে তোলা হচ্ছে ইটভাটা। অথচ সরকার ২০০৯ সালে বুড়িগঙ্গাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। তারপরও বুড়িগঙ্গা ঘিরে প্রকাশ্যেই এসব কর্মকাণ্ড চলছে। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত অন্তত ১৫টি স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। পাগলা থেকে ফতুল্লা পর্যন্ত নদীর পাড় দখল করে চলছে ইট-বালু-কয়লার ব্যবসা। এলাকা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন আসাদুজ্জামান

আরও পড়ুন: