যেভাবে বেঁচে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ধসে পড়া ভবনের ছয়তলায় থাকা ইদারটেক্সের কর্মী রবিউল আউয়াল বলেন, ধসে পড়ার সময় তিনি একপাশে সরে গিয়েছিলেন। কিন্তু তাঁর শরীরের ওপর দেয়াল ভেঙে পড়ে। লোকজন শরীরের অংশ বের হয়ে থাকতে দেখে টেনে বের করে। তবে তাঁর দুই বোন শিউলি ও সীমাকে খুঁজে না পেয়ে সমানে কেঁদেই যাচ্ছিলেন রবিউল।নিউ ওয়েভের কাটিং শাখার কর্মী জুয়েল সিঁড়ির লোহার পাইপের রেলিংয়ের ফাঁকে পড়ে বেঁচে যান। এরপর অন্যরা তাঁকে উদ্ধার করেন।