যেসব পরিচালককে পদত্যাগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক হিসেবে ব্যাংক বা বিমাকে বেছে নেওয়ার জন্য ২৮টি বিমা কোম্পানির কাছে চিঠি পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)। তবে যুগপৎ পরিচালক আছেন, এমন কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে সিটি জেনারেল ইনস্যুরেন্স ও নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স। সিটি জেনারেলের পরিচালকেরা হলেন—হোসেন খালেদ, হোসেন আক্তার, হোসেন মেহমুদ, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন, আবু তাহের, মো. ইউসুফ ও গিয়াসউদ্দিন আহমেদ। হোসেন খালেদের এক ভাই হোসেন মেহমুদ সিটি ব্যাংক ও আইডিএলসির পরিচালক, অন্য ভাই মনোয়ার হোসেন কমার্স ব্যাংক ও বিএফআইসির পরিচালক। এ ছাড়া মো. ইউসুফ, গিয়াসউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, আবু তাহের ও হোসেন আক্তার—এ পাঁচজনই সিটি জেনারেলের পাশাপাশি বিএফআইসির পরিচালক। নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের অন্য পরিচালকদের মধ্যে নাসির উদ্দিন, মো. আজম ও ফয়সাল আহমেদ পাটওয়ারী সোস্যাল ইসলামী ব্যাংকেরও পরিচালক। আবদুল মতিন রূপালী লাইফ এবং মর্তুজা সিদ্দিকী চৌধুরী রিলায়ান্স ফাইন্যান্সের পরিচালক। পিপলস ইনস্যুরেন্সের পরিচালক সেলিম ফারুক আহমেদ তিন ধরনের কোম্পানিরই পরিচালক। বিমার পাশাপাশি তিনি পরিচালক আছেন মার্কেন্টাইল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসিতে। অন্য পরিচালকদের মধ্যে ফরহাদ আহমেদ আকন্দ যমুনা ব্যাংক, নাজমুল খালেদ আল আরাফাহ ইসলামী ব্যাংক, এম এ রশিদ ইউনিয়ন ক্যাপিটাল, আসিফ রহমান উত্তরা ব্যাংক এবং ইকবাল হোসেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের পরিচালক। ফিনিক্স ইনস্যুরেন্সের মোবারক আলী, আজিজ আল মাহমুদ, মেহেরুন হক, সাদিয়া আনজুম সিদ্দিকী, ইভানা ফাহমিদা মোহাম্মদ ও রফিকুল ইসলাম খান—কোম্পানিটির এ ছয়জন পরিচালক সিটি ব্যাংকেরও পরিচালক। এর বাইরে ইভানা ফাহমিদা মোহাম্মদ ও রফিকুল ইসলাম খান ব্যাংক-বিমাসহ ফিনিক্স ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ তিন কোম্পানিরই পরিচালক। অন্য দুই পরিচালক মোহাম্মদ শোয়েব ও দীন মোহাম্মদ ফিনিক্স ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক। ডেল্টা লাইফের কোম্পানিটির দুই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন (বর্তমানে চেয়ারম্যান) ও মনজুরুর রহমান পূবালী ব্যাংকেরও পরিচালক। আবার সৈয়দ মোকাররম আলী, সাইদুল ইসলাম ও নুরুল হুদা—এ তিন পরিচালকই একই সঙ্গে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের (ডিবিএইচ) পরিচালক। পপুলার লাইফের পরিচালক আসিফ রহমান উত্তরা ব্যাংকেরও পরিচালক। আরেক পরিচালক নাজমুল আহসান খালেদ একই সঙ্গে পরিচালক আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এম এ রশিদ আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের পরিচালক। প্রাইম ইসলামী লাইফের পরিচালক এম এ ওয়াহাব প্রাইম ব্যাংক ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং জেড এম কায়সার প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক। ইসলামী ইনস্যুরেন্সের তোফাজ্জল হোসেন ন্যাশনাল লাইফ ও এনসিসি ব্যাংক এবং আবদুল হালিম শাহজালাল ব্যাংকের পরিচালক। বিজিআইসির রাগীব আলী সাউথইস্ট ব্যাংক, সেলিম আহমেদ এবি ব্যাংক এবং এ এস এম শহিদুল্লাহ খান ওয়ান ব্যাংকের পরিচালক।এক্সপ্রেস ইনস্যুরেন্সের রেজাউল করিম আনসারী যমুনা ব্যাংক, মোহাম্মদ ইউনিস শাহজালাল ব্যাংক এবং আলতাফ হোসেন সরকার ঢাকা ব্যাংকের পরিচালক। রিপাবলিক ইনস্যুরেন্সের এ এস এম নাঈম সোনালী ব্যাংক ও ফিরোজ ইউ হায়দার জিএসপি ফাইন্যান্সের পরিচালক। প্রাইম ইনস্যুরেন্সের কাজী সলীমুল হক প্রাইম ব্যাংক ও মোহাম্মদ হাসান শাহজালাল ব্যাংকের পরিচালক। ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের নিয়াজ আহমেদ ও আশিক হোসেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক। ফেডারেল ইনস্যুরেন্সের জসিমউদ্দিন ঢাকা ব্যাংক এবং জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের এ কে এম মোশাররফ হোসাইন ও আতিকুর রহমান যমুনা ব্যাংকের পরিচালক। গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের মহিবুর রহমান ও নাসির এ চৌধুরী ডিবিএইচের পরিচালক। এ ছাড়া তাকাফুল ইনস্যুরেন্সের মফিজউদ্দিন শাহজালাল ব্যাংক, সানফ্লাওয়ার লাইফের আবদুল মান্নান বিআইএফসি, ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের বেগম তাসলিমা আক্তার সোস্যাল ইসলামী ব্যাংক, ক্রিস্টাল ইনস্যুরেন্সের আবদুল্লাহ আল জহির এক্সিম ব্যাংক, মেঘনা লাইফের মতিউর রহমান পিপলস লিজিং এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের এস এম আবু মোহসিন এনসিসি ব্যাংকের পরিচালক।