প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে গতকাল মঙ্গলবার যোগ দিয়েছেন জকি আহাদ। তিনি কলকাতার সদ্যবিদায়ী ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আবিদা ইসলাম গত মাসে কলকাতা থেকে বদলি হয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেন। জকি আহাদ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।