যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮০ জন নেতা-কর্মী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে যোগদান করেছেন। গত বুধবার রাতে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তাঁরা যোগদান করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।