যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হরমুজ আলী, বিএনপির নেতা বেদার উদ্দিন চৌধুরী ও বখতিয়ার উদ্দিনের নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাইশঘর গ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা দলটিতে যোগদান করেন। এ সময় যোগদানকারী ব্যক্তিদের মিষ্টিমুখ করান শফিকুর। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।