যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদান করেছেন। উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭তম বিসিএস ক্যাডারের মো. বজলুর রশীদ গত সোমবার নবাবগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন। নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত রোববার নবাবগঞ্জ থানায় মো. ইসমাইল হোসেন ওসি হিসেবে যোগদান করেন। এ ছাড়া পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মো. হাকিম আজাদ।