যোগাযোগ অংশীদারি সংলাপে যোগ দিতে চীন সফরে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগাযোগ অংশীদারি জোরদারবিষয়ক সংলাপে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গতকাল শুক্রবার সে দেশ সফরে গেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট দুপুর দুইটা ৪০ মিনিটে (চীনের স্থানীয় সময়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম ও চীনের প্রটোকল অ্যাম্বাসেডর চি শি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় অতিথি ভবন দাইয়্যাতাইয়ে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।
সফরকালে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয়ÿবৈঠক করবেন। ১১ নভেম্বর চীন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন রাষ্ট্রপতি। ১৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।