যোগাযোগ নেটওয়ার্ক ও সন্ত্রাস দমনে গুরুত্ব দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ দমন, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে বিশেষ অগ্রাধিকার দেবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের এসব অগ্রাধিকারের কথা সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানাতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সার্ক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর কাঠমান্ডু যাচ্ছেন। কাঠমান্ডুর সিটি হলে ২৬ ও ২৭ নভেম্বর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নেতাদের শীর্ষ এই সম্মেলন হওয়ার কথা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
অবশ্য সফর আয়োজনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, ৩৭ জনের বাংলাদেশ প্রতিনিধিদল ছাড়াও প্রায় ৯০ জনের একটি আলাদা গণমাধ্যম প্রতিনিধিদলের নেপাল যাওয়ার কথা রয়েছে।