যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল তিন নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘১৫ মিনিটের বৃষ্টিতেই নতুন সড়ক বেহাল’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে বক্তব্য পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়৷ এতে প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলা হয় ‘বাজিতপুর-অষ্টগ্রাম সড়কটির নদীর বিপরীত দিকে ঝুঁকিপূর্ণ অংশগুলোকে জিওটেক্সটাইলসহ সিসি ব্লক দ্বারা রক্ষাপ্রদ কাজ শেষ করা হয়েছে৷ অবশিষ্ট অংশে সড়কবাঁধের স্লোব ও সোল্ডারে মাটির কাজ চলমান আছে, যার উপরিভাগ এঁটেল মাটি দিয়ে আচ্ছাদন করে ঘাস লাগানো হবে৷’ একই প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে কিশোরগঞ্জ সড়ক বিভাগ৷
প্রতিবেদকের বক্তব্য: বক্তব্য ও প্রতিবাদের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে কোনো প্রতিবাদ করা হয়নি৷ বৃষ্টির কারণে ওই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ বালু দিয়ে ভরাট করার দৃশ্য স্থানীয় অনেকেই দেখেছেন৷ ঠিকাদারের প্রতিনিধি ও শ্রমিকেরা সেটা স্বীকারও করেছেন৷