যোগ্য মেয়র চান চালনাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরদৃষ্টিসম্পন্ন ও যোগ্য মেয়র ও কাউন্সিলর চান খুলনার চালনা পৌরসভার নানা শ্রেণি-পেশার ভোটার। গতকাল পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমন ভাবনার কথা জানা গেছে।
চালনা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল সাড়ে ১০টার দিকে বৌমার গাছতলা মোড়ে কথা হয় ভ্যানচালক ইয়াসিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘কারও ধার ধারি না। যে কাজ আনতি পারবে, তারেই ভোট দেব।’ ৭ নম্বর ওয়ার্ডের ভোটার জয়দেব মণ্ডল বলেন, ‘কারও কাছে কোনো চাওয়া-পাওয়ার নাই। সৎ, যোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন প্রার্থীকেই বেছে নেব।’