যৌতুকবিরোধী আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ রানা শফিউল্লাহ কলেজে গতকাল সোমবার দুপুরে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আলোচনা সভা হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ওই সভা হয়। এতে ওই কলেজের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অংশ নেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও রানা শফিউল্লাহ কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি। আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম খানসহ বিদ্যালয়ের শিক্ষকেরা।