যৌতুকবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রোববার শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক, হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিউল্লাহ প্রমুখ। তাঁরা সন্তানদের বাল্যবিবাহ ও যৌতুক না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।