যৌতুকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের গোরগ্রাম ইউনিয়ন পরিষদকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের কীর্তনিয়াপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার এক সমাবেশে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন এ ঘোষণা দেন। ইউএনও মো. সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার শাহাজাদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ। সাবেত আলী বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।