প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। গতকাল রোববার সদর মডেল থানা প্রাঙ্গণে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মাহমুদ পারভেজ। এতে সদর উপজেলার ইউএনও আবু নাসের বেগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্বের কথা তুলে ধরেন বক্তারা। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।