যৌথ স্বাক্ষরে বেতন দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরে দেওয়ার সুপারিশ করেছে উপজেলাবিষয়ক জাতীয় তদারক কমিটি৷ এ ছাড়া উপজেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধির জন্যও কয়েকটি সুপারিশ করা হয়েছে৷
মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়৷ মন্ত্রিসভায় এসব সুপারিশ অনুমোদন পেলেই বাস্তবািয়ত হবে৷
তদারক কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে বৈঠকটি হয়৷ জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন৷
বর্তমানে হস্তান্তরিত বিভাগের প্রধানদের স্বাক্ষরে ওই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়৷ উপজেলা পরিষদের চেয়ারম্যানরা দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের মাধ্যমে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার দাবি করছিলেন৷ স্থানীয় সরকার বিভাগের অতিিরক্ত সচিব শাহ কামাল বলেন, শুধু বেতনের বিষয়টি নয়, জাতীয় পর্যায়ের মতো স্থানীয় পর্যায়েও উন্নয়ন পরিকল্পনা করার বিষয়ে সুপারিশ করেছে জাতীয় কমিটি৷