প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য এশিয়ার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২৪-এর অর্থমন্ত্রীদের এক বৈঠক শেষে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী রাভি করুণাঙ্ক বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় এই মুহূর্তে প্রয়োজন সমন্বিত কর্মপন্থা।