প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)-এর সদস্যরা গত বুধবার রাতে নাটোর রেলস্টেশন এলাকার একটি পুকুরের পাড় থেকে ৯০ হাজার ভারতীয় যৌন উত্তেজক বড়ি ‘সেনেগ্রা’ উদ্ধার করেছে।উদ্ধার করা বড়ির মূল্য ৭২ লাখ টাকা। র্যাব-৫ (রাজশাহী) সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে ওই পুকুরপাড়ে সেনেগ্রার ভাগবাঁটোয়ারা চলছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হলে বড়িগুলো ফেলে চোরাচালানিরা পালিয়ে যায়। রাতেই নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। র্যাবের মেজর কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।