প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে গতকাল রোববার সকালে এক মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রকে মাদ্রাসার কার্যালয় কক্ষে ডেকে ওই শিক্ষক যৌন নিপীড়ন চালান। এ ঘটনায় ছেলেটির বাবা গতকাল সকালে ওই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।