যৌন নির্যাতনের শাস্তির দাবিতে প্রিপারেটরিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ৫ মে প্রথম শ্রেণির একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার সকালে দুই শতাধিক অভিভাবক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। আরও অভিযোগ উঠেছে, সম্প্রতি পঞ্চম ও চতুর্থ শ্রেণির আরও দুটি শিশু এমন পরিস্থিতিতে পড়ে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

নারীকে যথাযথ সম্মান দেওয়ার দাবি জানিয়ে দাঁড়িয়ে ছিল ছোট্ট শিশুরা। 

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

নিজের স্কুলে নিজের অধিকার রক্ষার দাবি জানায় স্কুলের ছাত্রীরা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

ছাত্রীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

 ৯ মে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।