যৌন হয়রানি বন্ধে সচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্যক্ত করা ও যৌন হয়রানি যে শাস্তিযোগ্য অপরাধ, সে ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সরকার, সব শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতি এই আহ্বান জানানো হয়।