যৌন হয়রানির দায়ে একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে যৌন হয়রানি করার অভিযোগে মো. নূর ইসলাম নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা।
দণ্ড পাওয়া নূর ইসলাম (৩২) নালিতাবাড়ী উপজেলার পশ্চিম বাগিচাপুর গ্রামের মো.গোলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার পশ্চিম বাগিচাপুর গ্রামের এক গৃহবধূকে একা বাড়িতে পেয়ে নূর ইসলাম শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে নূর ইসলাম পালিয়ে যায়। বিষয়টি ওই সময় পুলিশকে জানায় স্থানীয় লোকজন। পুলিশ গত রোববার দুপুরে নূর ইসলামকে ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই গৃহবধূকে হয়রানি করার অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।