যৌন হয়রানির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে তার খালুকে (৩২) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ইউএনও নুরুল হাফিজ এ দণ্ডাদেশ দেন। ওই ছাত্রী খালার বাড়িতে থেকে পড়াশোনা করে। গত শনিবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে মেয়েটির খালু তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।