যৌন হয়রানির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলায় গতকাল রোববার মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির দায়ে আল আমীন (২৪) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আল আমীন উপজেলার জারিয়া গ্রামের বাসিন্দা। এই আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ শামছুল হক। পুলিশ জানায়, আল আমীন ওই মাদ্রাসাছাত্রীকে (১৫) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। গতকালও ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে আল আমীন তাকে যৌন হয়রানি করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে ওই শাস্তি দেওয়া হয়। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।