যৌন হয়রানির দায়ে শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে নওগাঁর মান্দা উপজেলার ইসাহাক আলী (৩৫) নামে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান এই দণ্ডাদেশ দেন।
ইসাহাক আলী উপজেলার ফেটগ্রাম গ্রামের বাসিন্দা এবং গোপালপুর বাজারের আল ইকরা কিন্ডার গার্টেনের শিক্ষক। মান্দা থানার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এক ছাত্রীকে (১২) যৌন হয়রানি করে আসছিলেন ইসাহাক। ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় গোপালপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আখতার বলেন, ইসাহাককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।