যৌনকর্মীদের পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের মতামতের ভিত্তিতে পুনর্বাসন এবং যৌনপল্লির জায়গা প্রকৃত মালিকদের কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে আসা প্রতিনিধিরা টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। তাঁরা যৌনকর্মী ও তাঁদের শিশুসন্তানদের পুনর্বাসনের ব্যাপারে প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রতিনিধিদলে কেয়ার বাংলাদেশের পক্ষে হুমায়ারা আজিজ ও রওনক জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের মহুয়া লিয়া, অ্যাকশন এইডের নুরুন্নাহার, আইন ও সালিশ কেন্দ্রের নাহিদ শামস, সেভ দ্য চিলড্রেনের সায়মা রহমান, সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের হেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।