প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল সোমবার বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৬) উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। বিকেলে সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, ওই নারী গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে ছয় মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। গত ২৮ এপ্রিল তাঁকে অপহরণ করা হয়। ওই নারীকে দৌলতদিয়া যৌনপল্লিতে রাখা হয়েছে—এমন খবর পেয়ে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।