কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে গতকাল বুধবার যোগ দিয়েছেন আবুল কালাম মো. আছাদুজ্জামান। এর আগে তিনি টানা সাত বছর কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এদিকে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিলকিস বেগম। ২০১০ সালের ১ মার্চ থেকে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষের পদ শূন্য ছিল। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৬ (কলেজ) উপসচিব মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। l নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা