যোগাযোগ বন্ধ করে দিয়েছে অপহরণকারীরা, অবস্থান জানা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়িতে পাঁচ অপহরণ
বাঘাইছড়িতে পাঁচ অপহরণ

টেলিটকের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রতিনিধিদের সঙ্গে অপহরণকারীরা আর যোগাযোগ করেনি। এ কারণে অপহূত পাঁচ ব্যক্তির অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কিছু জানাতে পারছেন না।রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা থেকে ৮ জুলাই দুপুরে বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গত বৃহস্পতিবার খাগড়াছড়ির গোপন জায়গায় মুক্তিপণ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে বি-টেকনোলজির প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ৪০ লাখ থেকে মুক্তিপণ এক লাফে বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করলে বৈঠক ভেস্তে যায়।পরদিন শুক্রবার একবার ফোন করে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছিল। বি-টেকনোলজির এক প্রতিনিধির কাছে ওই ফোন করা হয়েছিল। এর পর থেকে তারা আর কোনো যোগাযোগ করেনি।বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার বৈঠকের পর অপহরণকারীরা একবার আমাদের কাছে ফোন করেছিল। এখন আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাচ্ছি না।’অপহূত ব্যক্তিদের উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনা সূত্রগুলো জানায়, মুক্তিপণ নিয়ে দর-কষাকষি বা যোগাযোগ বন্ধ করা অপহরণকারীদের কৌশল হতে পারে।সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের জি-২ ইন্টেলিজেন্স মেজর মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, ‘অপহূত পাঁচ ব্যক্তিকে কোথায় রাখা হয়েছে, আমরা তা নিশ্চিত নই। অপহরণের পর প্রথম দুই দিন তারা আমাদের নজরদারিতে ছিল। পাঁচ ব্যক্তিকে অক্ষত উদ্ধারের স্বার্থেই আমরা তখন কঠিন অভিযান চালাইনি।’ মেজর মুহাম্মদ রুবায়াত আরও বলেন, ‘খাগড়াছড়ি অঞ্চলের ১৫ থেকে ২০টি সেনাদল অপহূত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর বেশ কয়েকটি দল এখনো গহিন পাহাড়ে সম্ভাব্য স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে।’রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আমরা চার দিন আগেও অপহরণকারীদের গতিবিধি সম্পর্কে কিছু কিছু তথ্য পেয়েছিলাম। সেই তথ্যের সূত্র ধরেই আমরা এগিয়ে যাচ্ছি।