যোগাযোগ বন্ধের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীপারের পাঁচটি গ্রামের মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তাটি নদীভাঙনের কবলে পড়েছে। এ কারণে বগুড়াপাড়া, বরুনাগাঁও, মেম্বারপাড়া, সেনুয়াপাড়া, পাবনাপাড়ার ১৫ হাজার মানুষ জেলা শহরের সঙ্গে তাদের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে।গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীপারের বরুনাগাঁও থেকে বগুড়াপাড়া যাওয়ার মেঠোপথের প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। নদীভাঙন থেকে বাড়িঘর রক্ষার জন্য গত বছর বেড়া ও বালুর বস্তার বাঁধ তৈরি করেছিলেন মেহেরুল ইসলাম। এ বছর ওই বাঁধটিও ভেঙে গেছে। এর ফলে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে রাস্তার পাশের তাঁর বাড়িসহ গ্রামের আরও কিছু বাড়িঘর। বিকল্প রাস্তা না থাকায় ওই পথ দিয়েই কৃষিপণ্য নিয়ে চলছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, ‘সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। ওই এলাকায় নদীভাঙনের বিষয়টি আমার নজরে আছে। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ পাউবো ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ বলেন, সেনুয়া নদীপারের সড়কটি রক্ষায় বাঁধ তৈরির জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।