প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে সমস্যার সময় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে যোগাযোগ মন্ত্রণালয় প্রথমবারের মতো বরাদ্দ করা টাকা খরচের একটি হিসাব অর্থ মন্ত্রণালয়কে দেয়। সে হিসাবও ছিল অশুদ্ধ। তার পরও ৮০ শতাংশ ছাড় দিয়েছি। যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ৫৮০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।’গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কে এম খালিদের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আরও ১১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া বাকি রয়েছে। সেটি মন্ত্রণালয় চাইলেই দিয়ে দেওয়া হবে। যোগাযোগ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি এ কথা ঠিক নয়।অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটের পরই রাজস্ব খাতে বরাদ্দ দেওয়া হয়। যোগাযোগ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন ঠিক করবে তাদের খাতওয়ারি হিসাব। এটা আমার দায়িত্ব নয়।’ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুল মতিন খসরু।