যোগাযোগমন্ত্রী ফলন্ত গাছ, এ জন্য কাটা পড়ছেন না: গয়েশ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ‘ফলন্ত গাছ’। এ জন্য কাটা পড়ছেন না। এমন ফলন্ত গাছ সরকার কাটতে চাইবে না, এটাই স্বাভাবিক। গতকাল রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি গয়েশ্বর এ কথা বলেন।‘অনিবার্য সংঘাত ও সংকটের পথে দেশ: শঙ্কিত জনগণ ও সমাধানের ফর্মুলা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত গণতান্ত্রিক জোট।সম্মিলিত গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান মেহবুব রহমানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।