প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, যোগাযোগমন্ত্রী একজন কমিশন এজেন্ট। আর ওই কমিশনের একটি অংশ তিনি সরকারের উচ্চপর্যায়ে দেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।