যোগাযোগমন্ত্রীর নির্দেশেও রাস্তা প্রশস্ত হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশের পরও কেরানীগঞ্জে সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়নি।
জানা গেছে, যোগাযোগমন্ত্রী ৭ অক্টোবর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে আসেন। এ সময় তিনি ঈদের আগে ওই এলাকার সড়কে যানজট নিরসনের জন্য কদমতলী গোলচত্বর থেকে চুনকুটিয়া মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ১২ অক্টোবরের মধ্যে দুই পাশে তিন ফুট করে প্রশস্ত করার জন্য সওজ কর্মকর্তাদের নির্দেশ দেন। গতকাল বিকেল পর্যন্ত ওই সড়ক প্রশস্ত করার কাজ শুরু করা হয়নি।
সওজ ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, সড়কটি প্রশস্ত করার কথা ছিল। কিন্তু ঠিকাদার না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। শিগগিরই রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হবে।