যোগাযোগসচিবসহ পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে দিন-রাত সরাসরি বাস আবার চালু করার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে যোগাযোগসচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শরণখোলার বাসিন্দা সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত বুধবার এই নোটিশ পাঠান।সচিব ছাড়া আর যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিনিবাস মালিক খান মজিবুর রহমান এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম।নোটিশে উল্লেখ করা হয়, রায়েন্দা (শরণখোলা)-ঢাকা সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়ায় নোটিশ প্রদানকারীসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এতে বলা হয়, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির ওই সিদ্ধান্ত অবৈধ, বেআইনি ও স্বেচ্ছাচারী।নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা দূরপাল্লার বাস পুনরায় চালু করতে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।’বাগেরহাটের জেলা প্রশাসক শুক্রবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার তিনি মাঠপর্যায়ে কাজ করেছেন। রোববার (আজ) অফিসে গিয়ে নোটিশের খোঁজ নেবেন।