যোগাযোগেই থাকতে চান ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগ মন্ত্রণালয়ে থাকার আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনকালীন সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কে মন্ত্রী হবেন সেটা একান্ত প্রধানমন্ত্রীর ব্যাপার। তবে যোগাযোগ মন্ত্রণালয়ে আমার অনেক ড্রিম প্রজেক্ট রয়েছে। আবার যোগাযোগ মন্ত্রণালয়ে থাকলে এগুলো বাস্তবায়ন করতে পারব।’