প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স ৎ ও যোগ্য প্রার্থীদের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় চেতনা থেকে নয়, গ্রহণযোগ্য প্রার্থীকে রায় দিতে হবে। কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সুজন কুমিল্লা মহানগর সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার।সুজন সম্পাদক বলেন, নির্বাচিত ব্যক্তিরা স ৎ ও যোগ্য না হলে গণতন্ত্র বিফলে যাবে। উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে স ৎ প্রার্থীর সমর্থনে সুজনকে কাজ করতে হবে।