যোবায়দা হান্নানের জানাজা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ও নারীনেত্রী যোবায়দা হান্নানের জানাজা কাল শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। যোবায়দা হান্নান গত মঙ্গলবার ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন।