যৌতুক চাওয়ার দায়ে কনস্টেবলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ টাকা যৌতুক চাওয়ার দায়ে পুলিশ কনস্টেবল আবুদল মজিদ হাওলাদারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কলাপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জামাল হোসেন গত বৃহস্পতিবার এ রায় দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ঝালকাঠির কাউখালী উপজেলার কেশরতা গ্রামের আবদুল মজিদ দ্বিতীয় বিয়ে করেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে চাকরিরত অবস্থায় ২০০৮ সালের ২৯ এপ্রিল কলাপাড়ার পানজুপাড়া গ্রামের শামসুল হক হাওলাদারের মেয়ে রোকেয়া পারভিনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর এক লাখ টাকা যৌতুক দাবি করেন আবদুল মজিদ। এর প্রতিকার চেয়ে যৌতুক নিরোধ আইনে গত বছরের ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন রোকেয়া পারভিন। বর্তমানে ওই পুলিশ কনস্টেবল যশোরে কর্মরত বলে জানা গেছে।