যৌতুক দাবি করায় গৃহবধূর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মুন্নি আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল সোমবার নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মুন্নির স্বামী ইসমাইল হোসেন (২৬) ও শাশুড়ি ছকিনা খাতুনকে (৪৫) আটক করেছে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রস্তুতকারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মুখে বিষের গন্ধ পাওয়া গেছে।’মুন্নির বাবা আকতার হোসেন অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকেই বিভিন্ন জিনিসের জন্য আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো। মানসিকভাবে নির্যাতন চালানো হতো মেয়ের ওপর। তাদের নির্যাতনের কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গৃহবধূ মুন্নিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন হাতে এলে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে।