যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় অগ্নিদগ্ধ এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। যৌতুক দাবি করে না পেয়ে ওই গৃহবধূর স্বামী কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই গৃহবধূর নাম আঙ্গুরা বেগম (৩০)। তাঁর বাবার বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূর মা রেজওয়ানা বেগম ৪ জুলাই পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারুল গ্রামের মহির উদ্দিনের ছেলে আবু বক্করের (৩৫) সঙ্গে ১২ বছর আগে কাউনিয়ার হারাগাছ গ্রামের আবু কালামের মেয়ে আঙ্গুরা বেগমের বিয়ে হয়। সম্প্রতি তাঁর স্বামী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে শাশুড়ি রেজওয়ানা টাকা দেওয়া যাবে না বলে জানান। এ ঘটনায় ২৭ জুন সকাল সাড়ে নয়টায় আবু বক্কর স্ত্রী আঙ্গুরা বেগমের শরীরে আগুন ধরিয়ে দেন। এতে আঙ্গুরার শরীর ঝলসে গেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপালের ভর্তি করা হয়। গতকাল ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। আবু বক্কর পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।