যৌতুক না পেয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামে যৌতুক না পেয়ে মাসুয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর শাশুড়িসহ পাঁচজনকে আটক করেছে।এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুয়াদের বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। তাঁর বাবা মাসুম আলী ঢাকায় শ্রমিকের কাজ করেন। প্রায় চার বছর আগে সদর উপজেলার লস্করপুর গ্রামের সুমন হোসেনের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুজনের পরিবারের সদস্যরা যৌতুকের জন্য মাসুয়ার ওপর চাপ দিতে থাকেন। গতকাল শনিবার সকালে তাঁকে মারধর করা হয়। দুপুর ১২টার দিকে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, তিনি অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন।পরে তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে স্থানান্তর করা হয়। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আগুনে মাসুয়ার শরীরের অধিকাংশ ঝলসে গেছে। তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাঁর নানি ফাতেমা খাতুন অভিযোগ করেন, সমপ্রতি মাসুয়ার শ্বশুরবাড়ির লোকজন ২৫ হাজার টাকা যৌতুক দাবি করেন। তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার টাকার জন্য তাঁরা মাসুয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। টাকার জন্যই তাঁকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূরে আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহবধূর শাশুড়ি মোমেনা খাতুন, বড় ভাশুর রাজু আহমেঞ্চদ, তাঁর স্ত্রী সেলিনা খাতুন, মেজো ভাশুর সুজন হোসেন ও তাঁর স্ত্রী মুক্তা খাতুনকে আটক করা হয়েছে। তবে মাসুয়ার স্বামী পালাতক।