যৌতুক না পেয়ে এসিড নিক্ষেপ! দুই দিন পর থানায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরে স্ত্রীকে দাহ্য পদার্থ ছুড়ে ঝলসে দেওয়ার ঘটনায় অবশেষে গতকাল সোমবার সখীপুর থানায় একটি মামলা হয়েছে। গৃহবধূর বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে জামাতা মোশারফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন।সখীপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত রোববার প্রথম আলোতে ‘যৌতুকের দাবি পূরণ না হওয়ায় এসিড নিক্ষেপ!’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।