যৌতুক না পেয়ে গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূর গায়ে দাহ্য পদার্থ ঢেলে ঝলসে দেওয়া হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় গৃহবধূর শ্বশুর আমজাদ হোসেন ও শাশুড়ি ময়না বেগকে গতকাল সোমবার সকালে আটক করেছে পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাউরাইল গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী রুমা খাতুনের (২২) ঝগড়া হয়। এর জের ধরে রাতের কোনো একসময় স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা দাহ্য পদার্থ নিক্ষেপ করে রুমার মুখ ও শরীর ঝলসে দেন। খবর পেয়ে রোববার সকালে রুমার স্বজনেরা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।রুমা বলেন, ‘বিয়ের পর থেকে প্রায় আড়াই বছর ধরে মনিরুল যৌতুকের টাকার জন্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। যৌতুক না দেওয়ায় স্বামী ও তাঁর পরিবারের লোকজন অ্যাসিড নিক্ষেপ করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে।’সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ শল্যচিকিত্সক আবদুল রব্বান তালুকদার জানান, রোগীর মুখ ও শরীর ঝলসে গেছে। এটি অ্যাসিড কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।তাড়াশ থানার ওসি আবদুর রফিক জানান, রুমার শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় রুমার বাবা আনোয়ার হোসেন চারজনকে আসামি করে মামলা করেছেন। মনিরুল পলাতক রয়েছে।