যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় যৌতুক না পেয়ে তাছলিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার রাতে নসরতপুর কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তাছলিমার শ্বশুর আবদুল মতিনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রবিউল ইসলামসহ শ্বশুরবাড়ির অন্য লোকজন পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচ বছর আগে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার চাটখইর গ্রামের আকবর আলী আকন্দের মেয়ে তাছলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল যৌতুকের দাবিতে তাছলিমাকে নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা তাছলিমাকে পিটিয়ে হত্যার পর পালিয়ে যান। খবর পেয়ে গতকাল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং তাছলিমার শ্বশুরকে আটক করে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে তাছলিমার স্বামী, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর বায়েজিদ বোস্তামীকে আসামি করে হত্য মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।