যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন নাজিরা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, এ ঘটনায় নাজিরার বাবা নন্দীগ্রাম উপজেলার সোহাগীপাড়া গ্রামের ইউসুফ আলী শনিবার রাতেই জামাতা শামীমসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেছেন। ইউসুফ অভিযোগ করেন, যৌতুকের টাকা না পাওয়ায় নাজিরাকে হত্যা করা হয়েছে।যোগাযোগের চেষ্টা করেও নাজিরার স্বামী শামীম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।