যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে মেরিনা খাতুন নামের (২০) এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মেরিনার বড় ভাই মোতালেব হোসেন হত্যা মামলা করেছেন।জানা গেছে, উপজেলার বড় পাঙ্গাসীহাওরা গ্রামের আবু তালেবের ছেলে শাহিন মিয়ার সঙ্গে দুই বছর আগে শ্রীপাঙ্গাসী গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মেরিনার বিয়ে হয়। গত বছর মেরিনার মাধ্যমে শাহিন তাঁর শ্বশুরের কাছে যৌতুকের টাকা দাবি করেন। রাজি না হওয়ায় তখন থেকেই মেরিনার ওপর নির্যাতন শুরু হয়। গতকাল দুপুর ১২টার দিকে যৌতুকের বিষয়টি নিয়ে শাহিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে মেরিনাকে শ্বাসরোধে হত্যা করেন।