যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক শিক্ষক। ইসমাইল আলী নামের ওই মাদ্রাসা শিক্ষকের বাড়ি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে। নির্যাতনের শিকার নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নাসুহা বেগম জানান, বিয়ের পর থেকে ইসমাইল নানা অজুহাতে তাঁকে শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার কথা বলেন। এ জন্য চাপ দেন। শারীরিক নির্যাতনও করে আসছেন। বাধ্য হয়ে তিনি দুই দফা টাকা এনে দিয়েছেন। কয়েক দিন থেকে আবার টাকা এনে দেওয়ার কথা বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এ জন্য সোমবার লাকড়ি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। এ ব্যাপরে কথা বলার জন্য ইসমাইল আলীর মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়।