যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।মামলার এজাহারের বিবরণ অনুসারে, বিয়ের পর থেকেই স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন ওই শিক্ষক। একসময় গৃহবধূ বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে স্বামীকে দেন। পরে তাঁকে আবারও তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন স্বামী। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার রাতে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করতে থাকেন স্বামী। পরদিন সকালে তাঁর বাবা লোকজন নিয়ে গিয়ে স্বামীর বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে গত শনিবার দুপুরে কসবা থানায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন। তবে গ্রেপ্তার হওয়া শিক্ষক প্রথম আলোকে বলেন, তিনি স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করেননি। এটি ষড়যন্ত্র।