যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ছোট দেওড়া পূর্বপাড়া এলাকায় সেলিম মিয়া নামের এক ব্যক্তি যৌতুক না পেয়ে স্ত্রী পারভীন আক্তারকে (২৫) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল রোববার সকালে ওই লাশ উদ্ধার করে। গত শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রিকশাচালক সেলিম মিয়া ও কারখানাশ্রমিক পারভীন আক্তার দম্পতি দেওড়া পূর্বপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।